26 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জায়গা পেল ফিলিস্তিনি পতাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জায়গা পেল ফিলিস্তিনি পতাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জায়গা পেল ফিলিস্তিনি পতাকা

বিএনএ, বিশ্বডেস্ক: প্রথমবারের মতো ভোটে জয়লাভ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এখন থেকে ফিলিস্তিন পতাকা উত্তোলন করার অধিকার পেলো । বিশ্বের প্রায় দেড়শ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বেশ কিছু দেশ, প্রধানত পশ্চিমা দেশগুলো এ তালিকায় নেই।

সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বার্ষিক সম্মেলনে ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র। অনুষ্ঠিত হয় প্রতীকী ভোটাভুটি। এতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় ৯৫টি দেশ।

সূত্র জানায়, বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকের মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল ২৭টি দেশ। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি। এর ফলে ধারণা করা হচ্ছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মেলার পথ আরও সুগম করবে এই ঘটনা। ফিলিস্তিনিরা যে রাষ্ট্র চায় তার মধ্যে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখলে যাওয়া অনেক ভূখণ্ডও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিলিস্তিন আনুষ্ঠানিক পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদাপ্রাপ্ত।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের