27 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সেনাবাহিনীর গাড়ি নদীতে; ৭ ভারতীয় সৈন্য নিহত

সেনাবাহিনীর গাড়ি নদীতে; ৭ ভারতীয় সৈন্য নিহত

সেনাবাহিনীর গাড়ি নদীতে; ৭ ভারতীয় সৈন্য নিহত

বিএনএ ডেস্ক: লাদাখের শিওক নদীতে সেনাবানিহীর গাড়ি পড়ে অন্তত ৭ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। জানানো হয়, গাড়িটি প্রায় ৫০-৬০ ফুট গভীরে পড়ে যায়।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাড়িটিতে ২৬ জন সেনা সদস্য নিয়ে পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। এসময় রাস্তা থেকে পিছলে শিওক নদীতে পড়ে যায় গাড়িটি। গাড়ির ভেতরে থাকা সেনারা আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনীর ফিল্ড হাসপাতালে নেয়া। কয়েকজনকে পাতাপুরেও নেয়া হয়। পরে আহত ৭ সেনার মৃত্যু হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আশা প্রকাশ করেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন নরেন্দ্র মোদি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা