25 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নায়িকা হতে চান পড়শী?

নায়িকা হতে চান পড়শী?

পড়শি

বিএনএ, বিনোদন ডেস্ক: ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী নিয়মিত শিল্পী। তাকে গানের পাশাপাশি অভিনয়েও এখন দেখা যাচ্ছে। তবে কি গায়িকা থেকে নায়িকা হচ্ছেন তিনি? এমন প্রশ্ন ভক্তকুলের মনে।

পড়শী সর্বশেষ আরটিভিতে প্রচারিত সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে অভিনয় করে মনোযোগ কেড়েছেন।এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।এর আগেও অতিথি চরিত্রে ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে পড়শীর। এছাড়া ‘মেন্টাল’ সিমোয় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেও অনেকের নজর কেড়েছেন তিনি।

এখন থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছেন কিনা জানতে চাইলে পড়শী বলেন, ‘আমার প্রধান পরিচয় কন্ঠশিল্পী।এর বাইরে অভিনয়, মডেলিং, উপস্থাপনা যা কিছুই করি তা শখে। গানটাকেই গুরুত্বের সঙ্গে দেখছি।’

পড়শী গান নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও গান করছেন। এবারের ঈদের পাঁচটি নাটকে গান গেয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা