28.4 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় গোয়াল ঘর থেকে সাড়ে ৫ লাখ টাকার গরু চুরি

আনোয়ারায় গোয়াল ঘর থেকে সাড়ে ৫ লাখ টাকার গরু চুরি

আনোয়ারায় গোয়াল ঘর থেকে সাড়ে ৫ লাখ টাকার গরু চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের  মোঃ রফিকুল আজমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারী মোঃ রফিকুল আজম। তিনি জানান, গতরাত তিনটায় গোয়াল ঘরে তিনি গরুগুলো দেখাশোনা করে নিজের বসতঘরে ঘুমাতে যান । ফজরের নামাজ পড়তে উঠলে গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভেঙে , রশি কেটে ২টা ষাঁড়, ১টি গাভী ও ১ টি বাছুর নিয়ে গেছে। গরু গুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এর আগের দিন রাতে সন্দেহভাজন একটি চক্র বাসার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় বলে জানান তিনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে ।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু