বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি বাসা থেকে সাবিহা জাহান (১২) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, বাবা-মা বকাঝকা করায় অভিমানে ফাঁস নেয় সাবিহা।শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সাবিহা জাহান চাঁদপুরের শাহরাস্তি থানার হাসান ফরিদ গ্রামের শাহজাহান খানের মেয়ে। পূর্ব গোড়ানে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছোট।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
আজিজুল ইসলাম আর বলেন, আমরা জানতে পেরেছি মৃত শিক্ষার্থীর বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভাই-বোনদের মধ্যে ঝগড়া হলে বাবা-মা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে দৌড়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেয়। সাবিহার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

