22 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি


বিএনএ,বিশ্বডেস্ক : এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পণা রয়েছে যুক্তরাষ্ট্রের।

বিবিসির খবরে বলা হয়, মূলত উত্তর কোরিয়াকে ঠেকাতেই দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেও রাজি হয়েছে ওয়াশিংটন। এর বিপরীতে পারমাণবিক অস্ত্র বানাবে না দক্ষিণ কোরিয়া।

জো বাইডেন বলেছেন, ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকাতে মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে।

সম্প্রতি উত্তর কোরিয়া রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তারা প্রতিবেশী দেশে যেকোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারে, এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!