27 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

বিএনএ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য উত্থান হয়েছে। এদিন সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র প্রধান সূচক ডিএসইএক্স ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭ দশমিক ৬৪ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৬৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৪ টাকার। ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির এবং ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ১৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩.৮৩ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১২.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ