27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হজ ফ্লাইট শুরু ৩১ মে, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

হজ ফ্লাইট শুরু ৩১ মে, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

হজ ফ্লাইট শুরু ৩১ মে, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

বিএনএ, ঢাকা : এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে ৩১ মে থেকে। বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে টিকিট প্রতি ১ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (২৭ এপ্রিল) বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবার টিকিটের দাম কিছুটা বেশি। তারপরও হজযাত্রীদের জন্য কিছুটা সাশ্রযী মূল্য নির্ধারন করা হয়েছে।’

বাংলাদেশ বিমান ও সৌদিয়া উভয়ই ৩১ হাজার করে হজযাত্রী পরিবহন করবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বছর ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বিমান হজ যাত্রীদের পরিবহন করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ