27 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে তরুণীর মরদেহ উদ্ধার: প্রতিবেদন ৩০ মে

গুলশানে তরুণীর মরদেহ উদ্ধার: প্রতিবেদন ৩০ মে

গুলশানে তরুণীর মরদেহ উদ্ধার: প্রতিবেদন ৩০ মে

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন তাখিলের তারিখ ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে মামলার এজাহার দাখিল করে পুলিশ।আদালত এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

উল্লেখ্য,সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান-২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণীর নাম মোসারাত জাহান।তিনি রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি কুমিল্লা শহরে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

পুলিশ জানায়, মোসারাত জাহান রোববার তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশকে খবর দেওয়া হয়।

সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন মোসারাতের লাশের সুরতহাল করে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে যায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে।ঘটনায় ভুক্তভোগীর বোন নুসরাত জাহান গুলশান থানায় বাদী হয়ে আত্নহত্যা প্ররোচনার একটি মামলা করেন।মামলায় আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সায়েম সোবাহান আনভীরকে।

বিএনএনিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট