18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে রুশ টিকা ব্যবহারের অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে রুশ টিকা ব্যবহারের অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে রুশ টিকা ব্যবহারের অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

বিএনএ, ঢাকা : দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-ফাইভ এর জরুরি ব্যবহারের অনুমোদন স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের সভায় এ টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত আর কোনো বাধা থাকছে না।

অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, দেশেই উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই ৪০ লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। চীনা ভ্যাকসিন আনার আলাপ-আলোচনাও চলছে।
স্পুটনিক-ফাইভ তৃতীয় দেশেও বিক্রি করতে পারব জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা