23 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনার টিকার দ্বিতীয় ডোজের পর মৃত্যু শূন্য

করোনার টিকার দ্বিতীয় ডোজের পর মৃত্যু শূন্য

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে

বিএনএ, ঢাকা : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংক্রমণের হার দুই শতাংশের কম। প্রথম ডোজ নিয়ে আক্রান্ত হলেও কেউই খুব বেশি শারীরিক সমস্যা হচ্ছে না। ভারতের চলমান সংক্রমণ পরিস্থিতি পর্যালচনা করে এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডা. কে কে আগারওয়াল।

আর এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিকল্প সোর্সের মাধ্যমে দেশের টিকাদান কর্মসূচি বেগবান করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে অক্সিজেন সংকটে বেসামাল ভারত। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ছাড়িয়েছে সাড়ে তিন লাখ। মোট আক্রান্ত প্রায় পৌনে দুই কোটি। আর মৃতের সংখ্যা দুই লাখের কাছাকাছি। এ অবস্থাতেও ভ্যাক্সিনেশন বন্ধ করেনি দেশটি।

এদিকে বাংলাদেশে এক কোটি তিন লাখ ডোজ টিকা দেওয়া হলেও মোট জনসংখ্যার মাত্র ছয় শতাংশ টিকার আওতায় আসবে। এ বাস্তবতায় সংক্রমণের গতি না নামলেও এরই মধ্যে প্রথম ডোজ বন্ধ করার ঘোষণা এসেছে। ভারত এবং বৈশ্বিক ফলাফল বিবেচনায় যে কোনো মূল্যে ভ্যাকসিনেশন চালু রাখার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর