25 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিধ্বস্ত ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

বিধ্বস্ত ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

চিকিৎসা সরঞ্জাম

বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনায় বিধ্বস্ত ভারতের জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ১৩৫ কোটি রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফ মারফত চিকিৎসা সরঞ্জাম কিনতে, যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে, তাদের সাহায্যার্থে এবং মহামারি নিয়ে সচেতনতা তৈরি করতেই এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (২৬ এপ্রিল) এক টুইটার বার্তায় গুগলের সিইও সুন্দর পিচাই লেখেন, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হতে দেখে হতভাগ। গুগল এবং গুগলের কর্মীদের পক্ষ থেকে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ- এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি রুপি সাহায্য দেওয়া হচ্ছে। এ ছাড়াও, গুগলের ৯০০ কর্মী মিলে ৩ কোটি ৭০ লাখ রুপি সাহায্য করেছেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন