27 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যাকসিনের ২য় ডোজ নিয়ে মাধুরী দীক্ষিত যা বললেন

ভ্যাকসিনের ২য় ডোজ নিয়ে মাধুরী দীক্ষিত যা বললেন

ভ্যাকসিনের ২য় ডোজ নিয়ে মাধুরী দীক্ষিত যা বললেন

বিনোদন ডেস্ক: এক সময়ের তুমুল জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সোমবার দিল্লির এক হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন এর ২য় ডোজ নিয়েছেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী তার ভক্তদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য তাগাদা দেন। আপনার এলাকায় পাওয়া গেলে যতদ্রুত সম্ভব এই টিকা নিন। তিনি যোগ করেন। বাড়িতে থাকুন ,নিরাপদে থাকুন।

পোস্টে দেয়া ছবিতে একটি কালো কুর্টি, ক্রিম কালার দোপাট্টা পরিধান করে ভ্যাকসিন গ্রহণ করতে দেখা যায়।

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এর স্বামী ডা. শ্রীরাম নি নি। তাদের  আরিন ও রাআয়ান নামে দুটি পুত্র সন্তান রয়েছে।

আরো পড়ুন: স্বজন হারানো আর্তনাদে ভারী দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ।

করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত প্রতিবেশী দেশ ভারত।অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ।স্বজন হারানো আর্তনাদে ভারী দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ। করোনা মহামারিতে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

হাসপাতালে জায়গা না পেয়ে অনেকে বাইরেই অপেক্ষার প্রহর গুনছেন।কেউবা আবার ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শ্মশানগুলোতেও দাহ করার জায়গা নেই। তাই অনেক হাসপাতালের বেইজমেন্টেই অন্ত্যেষ্টিক্রিয়া চলছে ।

এক সপ্তাহেই সাড়ে ২২ লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে যা বিশ্বে মহামারির শুরু থেকে এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড।গত ৭ দিনে মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায়  দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন। মারা গেছে দুই হাজার ৮০৬ জন।রোববার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৩২ জনের।

করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩শ জন। মোট মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা