27.5 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানাল ইরান

হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানাল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর – আইআরজিসি।

শুক্রবার (২৭ মার্চ) সকালে জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।

আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, “বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।”

‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডোর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুইদিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এখন পর্যন্ত “চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের” মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে। ইরানের অবস্থান হচ্ছে, প্রণালিটি “সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ”, যোগ করেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫