31 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল।

এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে।

‎‎বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ আর্চার। তবে সব বিভাগে সাফল্য আসেনি।

ভালো করেনি রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় থাইল্যান্ডের কাছে। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯।

রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম