24 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ইফতার আয়োজন

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ইফতার আয়োজন


বিএনএ, চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও ট্রাফিক পুলিশ সার্জের্ন্ট-কনেষ্টেবলদের নিয়ে একসাথে ইফতার করলো সিএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন। সোমবার (২৭ মার্চ) নগরীর এক রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

এসময়  উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, রোজার মাসে ও আমরা ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন তেমন একটা যানজট হয় না। আমরা চেষ্টা করি মানুষ সঠিক সময়ে বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার করতে পারে। সেদিকে কঠোর পদক্ষেপ নিয়েছি যাতে কোনভাবেই যানজটের শিকার না হয়ে বাসায় ফেরা যায়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, টিআই প্রশাসন (ট্রাফিক উত্তর) মোহাম্মদ কামাল হোসেন,  টিআই (চাঁন্দগাও) উত্তম কুমার দেবনাথ,  টিআই (পাঁচলাইশ) মো. তারিকুল আলম,
টিআই (মোহরা) রেজাউল করিম খান,  টিআই (প্রবর্তক) বিপুল পাল,  টিআই ( মুরাদপুর) বশিরুল ইসলাম,  টিআই (বায়জীদ বোস্তামী) মো. আলমগীর হোসেন। সার্জেন্ট মিরাজ, শাহাদাত এবং প্রবর্ত্তক এলাকায় ট্রাফিক ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে