27 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রমজানে পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা

রমজানে পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা

শেয়ারবাজার

বিএনএ ডেস্ক: পবিত্র রমজান মাসে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অর্থাৎ সাড়ে ৩ ঘণ্টা লেনদেন চলবে।

এর আগে ২০ মার্চ (সোমবার) বিএসইসি থেকে শেয়ারবাজারে নতুন লেনদেনের সময়সূচি সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, রমজানে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশনসহ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

রমজান মাস শেষ হলে আগের নিয়মে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা