30 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

রোনালদো

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে লিখটেনস্টেইনের বিপক্ষে, পরে লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল। আর রোনালদোর দাপটের রাতে ৬-০ গোলে বিশাল জয় পেল পর্তুগাল।

লুক্সেমবার্গ স্টেডিয়ামে ইউরো বাছাইপর্ব ম্যাচেন নয় মিনিটেই ডি-বক্সের ভেতর নুনু মেন্দেসের হেড থেকে গোল করেন রোনালদো। এরপর ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-০ করে পর্তুগাল। এ গোলে বের্নার্দো সিলভার ক্রসটাও ছিল দেখার মতো। তিন মিনিট পর গোল করেন সিলভা নিজেই। জোয়াও পালিনহার ক্রসে নিজেই দূরের পোস্টে হেডে বল জালে জড়ান সিলভা। ১৮ মিনিটে তিন গোল খেয়ে কোনঠাসা হয়ে পড়ে লুক্সেমবার্গ।

৩১ মিনিট পর আবার জাদু দেখান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল নিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন। এর মধ্য আন্তর্জাতিক ফুটবলে নিজের ১২২তম গোলের রেকর্ড করেন ‘সিআর সেভেন’। এর ১১টি লুক্সেমবোর্গের বিপক্ষেই। অন্যদিকে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির পরও খেলায় তেমন পরিবর্তন হয়নি। ম্যাচ ছিল পর্তুগালের নিয়ন্ত্রণেই। ৬৫ মিনিটের মাথায় রোনালদোকে নামিয়ে নেন কোচ রবার্তো মার্তিনেজ। মাঠে নামান গনসালো রামোসকে। রাফায়েল লেয়াওয়ের সহায়তায় ৭৭ মিনিটে গোল করেন অক্তাবিও। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে নেভেসের পাস থেকে ৬-০ করেন লিয়াও। অবশেষে ৬-০ গোলের বড় জয় পায় পর্তুগিজরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা