27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৫ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্র সহায়তা দিলেন মিজানুর রহমান মজুমদার

৫ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্র সহায়তা দিলেন মিজানুর রহমান মজুমদার


বিএনএ, ফেনী : সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার এর পক্ষ থেকে ৫ হাজার পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী ,খাদ্য বস্ত্র দেওয়া হলো। সুলতান আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম অঞ্চলের গরিব ও অসহায় মানুষরা এ উপহার পেয়েছেন।

যত্রতত্র  ইফতার পার্টির পরিবর্তে সমাজের নিম্ন আয়ের অনগ্রসর মানুষদের দ্বারে দ্বারে  ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার নিমিত্তে ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় মিজানুর রহমান মজুমদার এ উদ্যোগ নিয়েছেন।

গত ২২ মার্চ ছাগলনাইয়াস্থ যশপুর রৌশন ফকির মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক (জানিপপ) চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিম উল্লাহ (বিএনসিসিও)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ডেইলি স্টার পত্রিকার সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ। সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান  মিনু, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।

এ কর্মসূচির অংশ হিসেবে  রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিতীয় ধাপে ৪৫০ পরিবারকে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়ে।

এ যাবত দুইদিনে একহাজার অনগ্রসর  পরিবারকে সহায়তা করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ