23 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেলার দশম দিনে নতুন বই এসেছে ১৭৫টি

মেলার দশম দিনে নতুন বই এসেছে ১৭৫টি


বিএনএ ডেস্ক:অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে (২৭ মার্চ, শনিবার) নতুন বই এসেছে ১৭৫টি।

বাংলা একাডেমি থেকে জানা গেছে, আজ সকাল ১১টায় বইমেলা শুরু হয়। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের সংবিধানের মূল নীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জালাল ফিরোজ। আলোচনায় অংশ নেন সাব্বির আহমেদ। সভাপতিত্ব করেন মো. মইনুল কবির।

প্রাবন্ধিক ড. জালাল ফিরোজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও অভিজ্ঞতা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের মানুষের চেতনাজগতে যে পরিবর্তন ঘটে তা প্রতিফলিত হয় সংবিধানের মূল নীতিতে। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর তার আদর্শের মর্মমূলে আঘাত করার জন্য সংবিধানের মূল নীতিতে প্রথম আঘাত করা হয়। কিন্তু দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তি, বুদ্ধিজীবী সমাজ এবং অগ্রসর সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনগুলো এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ফলে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল নীতিগুলো সংবিধানে ফিরিয়ে আনা হয়।’

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সাইম রানা, আহমাদ মোস্তফা কামাল এবং সাইফুল ভূঁইয়া।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা