18 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মোটরসাইকেল চালকের মৃত্যু

চট্টগ্রামে মোটরসাইকেল চালকের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার সামনে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় তারেক আজিজ শান্ত(২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার রেলওয়ে কলোনীর মাহফুজুল হকের ছেলে। সে পাহাড়তলী বাজারের একটি মুরগি দোকানে কর্মরত ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে  বাসায় ফেরার পথে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ডবলমুরিং থানার পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/মনির,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা