26 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অতিথিরা বাংলাদেশকে সম্মানিত করেছেন–নৌ প্রতিমন্ত্রী

অতিথিরা বাংলাদেশকে সম্মানিত করেছেন–নৌ প্রতিমন্ত্রী

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

সেতাবগঞ্জ (দিনাজপুর) :  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানগণ স্বশরীরে এসে বাংলাদেশকে সম্মানিত করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানগণ বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই অগ্রযাত্রার উদ্‌যাপনে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী শনিবার (২৭ মার্চ) দিনাজপুরের সেতাবগঞ্জ শহিদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ কর্মসূচি’র’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতির যে ভিত্তি রচনা করে দিয়েছিলেন, সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। একই ধারায় বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!