25 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভয়াবহ দুর্ঘটনায় ঝরলো এক পরিবারের ৫ প্রাণ

ভয়াবহ দুর্ঘটনায় ঝরলো এক পরিবারের ৫ প্রাণ


বিএনএ ডেস্ক:রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ত্রিমুখি সংঘর্ষে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে একই পরিবারের পাঁচ জন সদস্য রয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এক পরিবারে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন ওই পরিবারের সদস্য নূর মোহাম্মদ। তিনি রাজশাহীতে সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত রয়েছেন।

নূর মোহাম্মদ বলেন, ‘পীরগঞ্জের বড় মজিদপুর এলাকায় আমার সেজো বোন নাজমা খাতুন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। কিছুদিন আগে রাজশাহী বেড়াতে আসবেন বলে জানান। পীরগঞ্জ থেকে রওনা হওয়ার পর নাটোরে এসেও আমাকে ফোন করেছে। কিন্তু পথেই ঘটে গেলো এই ভয়াবহ দুর্ঘটনা।’

নিহতরা হলেন- নূর মোহাম্মদের দুলাভাই ফুলমিয়া (৩৫), স্ত্রী মোসা. নাজমা খাতুন, (২৮), ছেলে ফয়সাল আহম্মেদ (১৩), মেয়ে মোসা. ছামিহা (৮) ও মোসা. সুমাইয়া (৪)। নিহত ফুলমিয়া ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থলে এসে কাউকে জীবিত পাননি নূর মোহাম্মদ। সবাই পুড়ে ছাই হয়ে গেছেন। এই দুর্ঘটনায় চালকসহ মোট ১৭ জন মারা গেছেন। লাশগুলো রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ