30 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » পানগাঁও আইসিটিকে মুখ থুবড়ে পড়তে দেয়া যাবে না-প্রতিমন্ত্রী খালিদ

পানগাঁও আইসিটিকে মুখ থুবড়ে পড়তে দেয়া যাবে না-প্রতিমন্ত্রী খালিদ

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঢাকা : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সবকিছুর সম্ভাব্যতা যাচাই করে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ করা হয়েছে। এখানে বড় অংকের টাকা বিনিয়োগ করা হয়েছে। এটিকে মুখ থুবড়ে পড়তে দেয়া যাবে না। তিনি বলেন, পানগাঁও আইসিটিতে অনেক প্রণোদনা ও ভর্তুকি দেয়া হয়েছে। টার্মিনালটির বিদ্যমান সমস্যা নিরসনে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটিকে মুখ থুবড়ে পড়তে দেয়া যাবে না।

 

প্রতিমন্ত্রী মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালের’ বিদ্যমান সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. এম মতিউর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ কাস্টমস, শিপিং এজেন্ট এসোসিয়েশন, কন্টেইনার শিপিং এসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন ও কন্টেইনার অপারেটরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

গ্রন্থের মোড়ক উন্মোচন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একইদিন ঢাকায় অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি’র ইতিহাস ও গবেষণাধর্মী ‘জানতে ইচ্ছে করে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

 

সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসলাম সানি, সাংবাদিক সোহেল সানি, প্রকাশনা প্রতিষ্ঠান মননশীলন এর অন্যতম কর্ণধার মুহম্মদ আকবর।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ