23 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বই মেলার সময় বাড়ল ২ দিন

বই মেলার সময় বাড়ল ২ দিন


বিএনএ, ঢাকা : অমর একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বইমেলা দুই দিন বর্ধিত হওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে রাত ৯টায় এ ঘোষণা দেন তিনি।

ঘোষণায় মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা আরো দুই দিন বর্ধিত করা হলো।’

এবার বেচাবিক্রি আশানুরূপ না হওয়ায় প্রকাশকরা মেলা শেষ হওয়ার পরের দুই সাপ্তাহিক বন্ধের দিনেও বাড়াতে অনুরোধ করেছিল।

দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও তারা মেলার সময় বাড়ানোর আবেদন জানায়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা