29 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত


বিএনএ, ডেস্ক : হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের  একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।”

হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়া হবে।

এদিকে, ইসরায়েল দাবি করেছে তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।

বিএনএ/ ওজি

সূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮