26.4 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ

বিএনএ: বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে কানাডার কাছ থেকে আবারও ফেরত চাইলো বাংলাদেশ। আইনি বিষয় হওয়ায় দেশটির সরকারের খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস সাজ্জানের সাথে এক প্রেস মিটে এ কথা জানান তিনি।

বৈঠকে কানাডার উন্নয়নমন্ত্রী নূর চৌধুরীর বিষয়ে বলেন, কানাডার বিচার বিভাগ স্বাধীন। তাই তার বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এতে রাজনীতিবিদদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

এছাড়া, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন হারজিত এস সাজ্জান।

প্রেস মিটে আগামী সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. এ কে আব্দুল মোমেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?