25 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামুর জোয়ারিয়ানালা মহিলা মাদরাসার সামনে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ গনি (৩০)। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের (২৪) অবস্থা সংকটাপন্ন। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী মারছা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ওভারটেক করার সময় সংঘর্ষে তা দুমড়ে-মুছড়ে যায়। এতে আহত হন ৮ জন। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।

রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার ঘটনার সাথে সাথে পালিয়ে গেছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের