27.5 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনাইমুড়ীতে নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনাইমুড়ীতে নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত হারাধন মজুমদার(৬৮) উপজেলার কালিকাপুর গ্রামের অনুকুলের ছেলে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেশায় একজন নাপিত ছিল। দুপুরে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হচ্ছে।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?