23 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ওয়াসার সভায় মন্ত্রী তাজুল ইসলাম

চট্টগ্রামে ওয়াসার সভায় মন্ত্রী তাজুল ইসলাম

চট্টগ্রামে ওয়াসার সভায় মন্ত্রী তাজুল ইসলাম

বিএনএ, চট্টগ্রাম : ‘নিজেদের সম্পৃক্ততা বাড়ানো গেলে চট্টগ্রামের উন্নয়নে আমিও সহযোগিতা করতে পারবো’ বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রীতাজুল ইসলাম এমপি। শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় হোটেল রেডিসন ব্লু- তে চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়ণাধীন চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প (সিডব্লিউএসআইএসপি) এর আওতায় নবনির্মিত “ পতেঙ্গা বুষ্টিং পাম্প ষ্টেশন” উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে সরকার। কিন্তু এই অগ্রাধিকারের সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক গেটওয়ে। নদীর আশপাশে আবর্জনা পড়ে থাকছে। জায়গা ইজারা নিয়ে ইন্ডাস্ট্রি করে দখল করা হচ্ছে। যা কখনোই কাম্য নয়। এটি কোনো দস্যুর দেশ নয়। সারা বাংলাদেশের উন্নয়ন হবে, কিন্তু চট্টগ্রামের উন্নয়ন হবে না তা প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না।

 

তিনি বলেন, শুধু একজন মেয়র নির্বাচন করে তার ওপর সব বোঝা উঠিয়ে দিলে হবে না। সকলকে সহযোগিতা করতে হবে। আর তা করতে হলে মেয়রকে এগিয়ে আসতে হবে। আবার চট্টগ্রামে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদেরও সহযোগিতা করতে হবে। সমন্বয়ের অভাবে চট্টগ্রামে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।

চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বোয়ালখালীর সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা