23 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনা আক্রান্ত ১১ কোটি ৩৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ১১ কোটি ৩৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত মারা গেছেন ২৫ লাখ ২৮ হাজার ৩৩২ জন। আর শনাক্ত হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৮৮৭ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ২২৭ জন।শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ২৩ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন। মৃত্যু বিবেচনায় দেশটি বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ১৮৬ জন। মারা গেছেন ৮৫ হাজার ৩০৪ জন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা