23 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিচারপতি মানিককে নিয়ে গুজব

বিচারপতি মানিককে নিয়ে গুজব

বিচারপতি মানিককে নিয়ে গুজব

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ সাংবাদিকদের বলেন, “সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।”

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা