28 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখায় তিনটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন ও চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। সার্বিক সহায়তা প্রদান করেন গবেষণাগার সহকারী মোঃ রেজাউল করিম।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন , অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৩ টি দোকান মালিককে ৩ টি পৃথক মামলায় আট হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত