31 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল

বিএনপি

বিএনএ, ঢাকা:  দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন (৩০ জানুয়ারি) সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। নির্বাচনকালীন সরকার পুনঃপ্রবর্তন ও নতুন নির্বাচনের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার(২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ সকল ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিএনপির এ সমাবেশে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ শাজাহান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। এর পরই কালো পতাকা মিছিল শুরু হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী