26 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মমেকে করোনায় একদিনে মারা গেল ৪ জন

মমেকে করোনায় একদিনে মারা গেল ৪ জন

মমেকে করোনায় একদিনে মারা গেল ৪ জন

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। একই সময়ে ২৬১ জনের দেহে করোনা শানাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ।

তিনি বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। মারা যাওয়া অপর তিনজনের উপসর্গ ছিল। করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫১ জন করোনা পজেটিভ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে ১৯ জন বাড়ি ফিরে গেছেন বলে জানান ডা. মহিউদ্দিন খান মুন।

এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের