32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘নতুন শীতল যুদ্ধের’ হুঁশিয়ারি দিলেন শি জিনপিং

‘নতুন শীতল যুদ্ধের’ হুঁশিয়ারি দিলেন শি জিনপিং


বিএনএ, ডেস্ক : জো বাইডেন বা যুক্তরাষ্টের নাম উচ্চারণ না করেই ‘নতুন শীতল যুদ্ধের’ সতর্কবার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন, ‘নিজেদের মধ্যে ছোট জোট করলে, নতুন শীতল যুদ্ধ শুরু করলে, (অন্যের মত) প্রত্যাখ্যান করলে, (কাউকে) হুমকি দিলে বা ভয় দেখালে, ইচ্ছাকৃতভাবে অবরোধ আরোপ করলে, পণ্য সরবরাহে বাধা দিলে অথবা কাউকে বিচ্ছিন্ন করে রাখলে তা পৃথিবীকে বিভেদের দিকে ঠেলে দিবে। এমনকী, সংঘাতের দিকেও ঠেলে দিতে পারে।’ গার্ডিয়ান

বাইডেন বা যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ না করলেও শি এ কথা বোঝাতে চেয়েছেন যে বেইজিং কোনোভাবেই ওয়াশিংটনের নির্দেশ মোতাবেক চলবে না। তিনি আরো বলেছেন, ‘কোনো বৈশ্বিক সমস্যা কোনো দেশ এককভাবে সমাধান করতে পারে না। সবার প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে তা সমাধান করতে হবে। আমাদের উচিত একটি মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা। একটি বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে গুরুত্ব দেয়া উচিত। বৈষম্যমূলক ও অন্তর্মুখী ব্যবস্থা বা নিয়মনীতি বাদ দেয়া উচিত। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি আদানপ্রদানের বাধাগুলো তুলে দেয়া উচিত।

শি জিনপিং বলেন, চীন তার মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনায় ভীত নয়। প্রতিটি দেশ তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থা নিয়ে অন্যের থেকে আলাদা। কেউ কারো চেয়ে বড় নয়। যথাযথ নিয়ম মেনে এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক বজায় রাখা উচিত। দুর্বলের ওপর ক্ষমতার দাপট দেখানো উচিত না। পেশীশক্তির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত না।

বাইডেন এখনো তার উত্তরসূরী ট্রাম্পের চীননীতি শিথিল করা কোনো ইঙ্গিত দেননি। অন্যদিকে, তিনি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ‘মার্কিন পণ্য’ কিনুনÑ এমন ক্রয়নীতির নির্বাহী আদেশে সই করেছেন।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত