23 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে ২০ হাজার ইয়েমেনির প্রশিক্ষণ

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে ২০ হাজার ইয়েমেনির প্রশিক্ষণ


বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনের ২০ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’। এসব মানুষ এরিমধ্যে যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। তারা ‘আল আকসা তুফান’ নামের সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।

যুদ্ধের জন্য প্রস্তুত এই ২০ হাজার ইয়েমেনি হাজ্জাহ প্রদেশে সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং তারা এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা শ্লোগান দেন।

তারা জানিয়েছেন, ফিলিস্তিনকে রক্ষায় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। হাজ্জাহ প্রদেশে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণকারী এসব ব্যক্তির অনেকের হাতেই অস্ত্র ছিল। এছাড়া তারা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা বহন করছিলেন। তারা উচ্চস্বরে বলছিলেন, ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক’।

গণবাহিনীর এসব সদস্য সামরিক কুচকাওয়াজ শেষে এক বিবৃতিতে বলেছেন, ঘাতক ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের নিষ্পাপ শিশু ও নারীদের রক্ষা করতে হবে। ফিলিস্তিনকে মুক্ত করতে তারা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে প্রস্তুত।

এই কুচকাওয়াজে বক্তব্য রেখেছেন ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য ও জননেতা মোহাম্মাদ আলী আল হুথি।

তিনি বলেছেন, আজ হাজ্জাহ প্রদেশের মানুষ জনসমাবেশে যোগ দিতে আসেননি বরং স্পষ্টভাবে ঘোষণা করতে এসেছেন তারা ফিলিস্তিনিদের জন্য জীবন দিতে পুরোপুরি প্রস্তুত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা