30 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় চোলাই মদসহ আটক ৪

আনোয়ারায় চোলাই মদসহ আটক ৪


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০০লিটার চোলাই মদসহ ৪মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তৈলারদ্বীপ ব্রীজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার বারশত ইউনিয়নের দিঘীর পাড়া গ্রামের মৃত আহমদ শরীফের পুত্র মোঃ মিজান(৩৬), অনীল কান্তি নাথের পুত্র মিশন কান্তি নাথ(৩৫), মৃত আহমদ ছফার পুত্র জানে আলম(৪০) এবং গুন্দ্বীপ পাড়ার আলমগীরের পুত্র আজাদ হোসেন সুমন (৩২)।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মীর্জা মুহাম্মদ হাসান বলেন, চোলাই মদসহ ৪জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) টেবিল এর ১০(ক)/৩৮  রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ