26 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক


বিএনএ, ঢাকা : জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ সমবেদনা জানান।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছড়িয়ে পড়েছিল তাঁর সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় গত ৮ ডিসেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ