31 C
আবহাওয়া
৭:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিশান সাফারি ব্র্যান্ডের গাড়ি জব্দ

চট্টগ্রামে নিশান সাফারি ব্র্যান্ডের গাড়ি জব্দ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে প্রায় ১০ কোটি টাকা সরকারি শুল্ক ফাঁকির অভিযোগে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। সোমবার (২৫ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।

গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা ছিল। শুল্ক ফাঁকি দিয়ে আনার কারণে তা করা হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। নগরীর পশ্চিম খুলশী ১ নম্বর রোডের রোজ ভ্যালির হাছান টাওয়ার-১-এ গাড়িটি পাওয়া যায়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. ওসমান গনি নামে এক ব্যক্তি অন্য একটি প্রতিষ্ঠান থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন। তার কাছ থেকে গাড়িটি কেনেন মো. পারভেজ উদ্দিন।

গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায় এবং গাড়িটিতে ৮২৭ শতাংশ অর্থাৎ আনুমানিক ১০ কোটি টাকা শুষ্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

বিএননিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮