23 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নৌকার মাঝি হলেন যারা

চট্টগ্রামে নৌকার মাঝি হলেন যারা


বিএনএ, চট্টগ্রাম : দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২১৭ জন। এর মধ্যে  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে যারা তারা হচ্ছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহাফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)  এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এম এ সালাম,  চট্টগ্রাম-৬ (রাউজান) ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী)নোমান আল মাহমুদ , চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)মহিবুল হাসান চৌধুরী নওফেল , চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)
আবু রেজা মোহাম্মদ নদভী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান।

এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ বৈঠক শুরু হয়।এর আগে সকাল থেকে নিরাপত্তাবেষ্টনী পার হয়ে সারিবদ্ধভাবে গণভবনে প্রবেশ করেন মনোনয়নপ্রত্যাশীরা।

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ এ মাসের ৩০ নভেম্বর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে