26.6 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে


বিএনএ,ডেস্ক : দুই দিনের বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ। রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অবরোধের ডাক দেন।

এর আগে ছয় দফা অবরোধ ডেকেছে বিএনপি। এবার হচ্ছে সপ্তম দফার অবরোধ। বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সঙ্গে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬