27.9 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সহ্য ক্ষমতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে বিএনপি: প্রধানমন্ত্রী

সহ্য ক্ষমতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে বিএনপি: প্রধানমন্ত্রী

সহ্য ক্ষমতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগের সরকারের সহ্য ক্ষমতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে বিএনপি। এ কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার। বিএনপির আমলে হামলার প্রতিশোধও নেয়া হচ্ছে না। কিন্তু একজন মানুষও যদি আঘাতপ্রাপ্ত হয়। তাহলে একটাকেও ছাড়বো না বলে হুঁশিয়ারি দেশ শেখ হাসিনা।

দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে দাবি করে দলটির সভাপতি বলেন, পাকিস্তানি হানাদারদের মতো বিএনপি-জামায়াত শাসনামলেও মানুষের ওপর অত্যাচার এবং নির্যাতন হয়েছে।

সরকার প্রধান বলেন, অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গেলে বিএনপি কর্মীরা এবং পুলিশ দিয়ে অত্যাচার করেছিল। কিন্তু আওয়ামী ক্ষমতায় থেকে বিএনপিকে কোনো বাধা দেয়নি। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে বিএনপিকে আর ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করছে উল্লেক করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের জনগণের জন্য কাজ করে। জনগণের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে শুধু অত্যাচার আর নির্যাতন করে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি