24 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়লেন ২ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়লেন ২ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়লেন ২ জন

বিএনএ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন। শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের কারো পরিচয় নিশ্চিত করতে পারে নি পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৪০ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন।

এদিকে, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা কেউ জানাতে পারেন নি।

রেলওয়ে পুলিশ জানান, নিহতদের পরিচয় শনাক্তে পিবিআই-এর কাছে সহায়তা চাওয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে