31 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় মাইকে আজানের অনুমতি দিল আদালত

দক্ষিণ আফ্রিকায় মাইকে আজানের অনুমতি দিল আদালত

মসজিদ

বিএনএবিশ্ব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ‘ইসিপিংগো তালিমুদ্দিন ইসলামিক ইনস্টিটিউটে’ মাইকে আজান দিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দিয়েছেন।

রায়ে আদালত বলেছেন, যে প্রতিবেশী আইনের মূল নীতি হল যে প্রত্যেকেরই তাদের সম্পত্তির নিরবচ্ছিন্ন ব্যবহার এবং ভোগ করার অধিকার রয়েছে, তবে এই অধিকার সীমাহীন নয়।

প্রায় দুই বছর আগে স্থানীয় নাগরিক (ভারতীয় বংশোদ্ভূত) ইলাউরি গিরি চন্দ্র নামে এক বাসিন্দা মাদ্রাসার (মসজিদ) আজানকে উচ্চমাত্রার শব্দ দুষণ বলে অভিহিত করে মামলা করেন। এতে তিনি উল্লেখ করেন, আজান তার স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করছে।

মামলার দীর্ঘ শুনানির পর ঐতিহাসিক রায়ে জানানো হয়, তালিমুদ্দিন ইসলামিক সেন্টার মাইকে আজান দিয়ে দক্ষিণ আফ্রিকার আইনের পরিপন্থী কোন কাজ করছে না। এখন থেকে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ উচ্চস্বরে মাইকে আজান দিতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেজেট প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারপারসন ড. ফয়সাল সুলিমান বলেছেন, এসসিএর এ রায়ে সব ধর্মের বিজয় হয়েছে। একটি ধর্মীয় স্বাধীনতার দেশ দক্ষিণ আফ্রিকা। এ দেশে সব ধর্মের মানুষ অবাধে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারেন। আদালতের এমন রায়ে মুসল্লিরা সন্তুষ্ট হয়েছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর