23 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাতারের মাঠে দুই পরাশক্তির লড়াই

কাতারের মাঠে দুই পরাশক্তির লড়াই


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ’বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলছে ইংল্যান্ড। কাতারের আল বায়েত স্টেডিয়ামে রাত ১টায় লড়াইয়ে নামছে এই দুই দল।

দুই দলের পরিসংখ্যান

১৯৫০ সাল থেকে যুক্তরাষ্টের সঙ্গে খেলছে ইংলিশরা। এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৫টিতে। হেরেছি দুটিতে। ১৯৫০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৫ ম্যাচে যুক্তরাষ্ট্রের জালে ২৯ গোল দিয়েছিল ইংল্যান্ড। তার মধ্যে ১০-০, ৮-১, ৬-৩ ও ৫-০ ব্যবধানের জয় রয়েছে।

তবে ১৯৯০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রকে খুব একটা বড় ব্যবধানে হারাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্বে দেখা হয়েছিল দল দুটির। সেবার অবশ্য থ্রি লায়ন্সদের ১-১ গোলে রুখে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আজকের খেলায় ইংল্যান্ডের শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।

যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ: ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, রাইট, টিমোথি উইয়াহ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে