31 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ


বিএনএ, ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনী প্রধান জেনারেল সাহির শামশাদ মির্জা।

রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত দিক নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, বৈঠককালে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের বন্ধন তুলে ধরে বলেন, পাকিস্তান বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর এবং গোপন তথ্য ছড়ানোর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এটি রোধ করতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ