26.8 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ


বিএনএ, ঢাকা: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন। তিনি ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি আইনজীবী এবং তার কালের শীর্ষ রাজনীতিবিদদের একজন।

মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন। ২২ থেকে ২৪ মার্চ তিন দিনের ওই অধিবেশনে  প্রথম ‘পাকিস্তান গঠনের প্রস্তাব’ পেশ করেন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক। ব্রিটিশ ভারতের পূর্ব এবং উত্তর-পশ্চিমের মুসলমান প্রধান অংশে ‘স্বায়ত্তশাসিত পৃথক মুসলিম রাষ্ট্র’ প্রতিষ্ঠার দাবিসংবলিত প্রস্তাব গৃহীত ও পাস হয় ওই অধিবেশনে। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে ‘লাহোর প্রস্তাব’ ছিল একটি ঐতিহাসিক দলিল, যা পরে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত হয়। ওই অধিবেশনে তার দেওয়া বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে উপাধি দিয়েছিলেন শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ। তখন থেকেই তিনি শেরেবাংলা নামে পরিচিত হয়ে ওঠেন। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দুই মেয়াদের দীর্ঘ প্রধানমন্ত্রিত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ