23 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গ্রেপ্তার

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গ্রেপ্তার

খায়রুল কবির খোকন

ঢাকা:  বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার(২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

বিএনপি নেতা খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বরাত দিয়ে বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ তাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিকট স্বীকার করেন। তিনি বলেন, খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে অনেক মামলা রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার