27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মানুষের অর্থনৈতিক চাপ সামলাতে লোডশেডিং: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের অর্থনৈতিক চাপ সামলাতে লোডশেডিং: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক: দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্যই সাময়িক লোডশেডিং হচ্ছে। এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বহুমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। ইউকেতে (যুক্তরাজ্য) এখন মানুষ খাবার বাঁচাতে দুই বেলা খাচ্ছে। কই আমাদের দেশে তো এ রকম হয়নি। দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্য বিদ্যুতের কিছু লোডশেডিং হচ্ছে। এগুলো তো সাময়িক সমস্যা।

লোডশেডিং নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, তাদের (বিএনপি) সময়ে বিদ্যুৎ থাকত না, মাঝে মাঝে আসত। তারা অফিসে, ঘরে এবং কল-কারখানা কোথাও বিদ্যুৎ দিতে পারে নাই। অথচ, সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে সাময়িক সময়ের জন্য কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে রাজনীতি করছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ